• 07 Jun 2026 05:39 PM (IST)

    ১ সেপ্টেম্বর থেকেই জরিমানা

    শহরকে পরিচ্ছন্ন রাখতে জোর রাজ্যের নতুন সরকারের। এলাকা নোংরা করলেই এবার থেকে কড়া শাস্তি। রাস্তায় যত্রতত্র পানের পিক, থুতু ফেললেই হবে জরিমানা। ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে বিজেপির তরফে। ১ সেপ্টেম্বর থেকেই জরিমানা নেওয়া হবে। জানিয়ে দিলেন পুর ও নগরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জরিমানার বিষয়ে আগেও কড়া দাওয়াইয়ের ঘোষণা করেছিলেন মন্ত্রী। আজ উত্তরবঙ্গ থেকে সাংবাদিক বৈঠক করে আরও একবার কড়া বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা।

  • 07 Jun 2026 01:14 PM (IST)

    বাপ্পাদিত্যকে দেখেই ক্ষোভে ফেটে পড়ল জনতা

    তোলাবাজির অভিযোগে গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। এদিন সকালে তাঁকে থানা থেকে বের করা হতেই আছড়ে পড়ে জনতার ক্ষোভ। রাস্তা চলে যায় জনতার দখলে। তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। উড়ে আসে ডিম।

  • 07 Jun 2026 12:09 PM (IST)

    ‘আপনার দাদা বাঁচাতে পারবে তো?’ মেয়র পদ থেকে ইস্তফার পরই ববির বোনের কাছে হুমকি ফোন

    সদ্যই মেয়র পদ ছেড়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর তার এক সপ্তাহও গেল না, হুমকি ফোন ঢুকতে শুরু করল ববি হাকিমের পরিবারে। জানা যাচ্ছে, দুর্গা পূজা কমিটির দ্বন্দ্বের জেরে প্রাণনাসের হুমকি পেয়েছেন ববি হাকিমের বোন গীতি হাকিম। এই ঘটনার পর আতঙ্কিত ববির বোন। শীঘ্রই আইনের দ্বারস্থ হচ্ছেন গীতি এবং তাঁর আইনজীবী।

    বিস্তারিত পড়ুন: Firhad Sister got threat: ‘আপনার দাদা বাঁচাতে পারবে তো?’ মেয়র পদ থেকে ইস্তফার পরই ববির বোনের কাছে হুমকি ফোন,কার দিকে আঙুল উঠল জানেন?

  • 07 Jun 2026 12:04 PM (IST)

    মমতার ডাকা বৈঠক বাতিল

    মমতার ডাকা বৈঠকে গরহাজির থাকতে চলেছেন কাউন্সিলরদের একটা বড় অংশ। তৃণমূল সূত্রে খবর, প্রায় অর্ধেক সংখ‍্যক কাউন্সিলরই বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকে যাচ্ছেন না অরূপ চক্রবর্তী, দেবলীনা বিশ্বাস, লিপিকা মান্না, সুদর্শনা মুখোপাধ‍্যায়-সহ অন‍্যান‍্যরা। সূত্রের খবর, কাউন্সিলরদের এহেন সিদ্ধান্তের কথা জানতে পেরে বৈঠক বাতিল করারও ভাবনা চিন্তা শুরু হয়েছিল কালীঘাটে। শেষ পর্যন্ত তা বাতিল হয়ে গেল।

  • 07 Jun 2026 10:29 AM (IST)

    অনুব্রত মণ্ডলের নামে FIR

    এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও দায়ের এফআইআর। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল-সহ ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইটভাটা মালিক শুভেন্দু বিকাশ মণ্ডল।

  • 07 Jun 2026 08:50 AM (IST)

    পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

    • গ্রেফতার কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর। পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। কলকাতার পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন দাপুটে বাপ্পাদিত্য।
    • তাঁর বিরুদ্ধে পাটুলির ঝিলপাড় এলাকার দোকান থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে। একই মামলায় শনিবার বাপ্পাদিত্যর শাগরেদ সৌরভ ঘোষকে গ্রেফতার করে পুলিশ।
  • 07 Jun 2026 08:30 AM (IST)

    মদন মিত্রের গাড়িতে কারা করল হামলা?

    • মদন মিত্রের গাড়িতে পড়ল ডিম। কামারহাটির তৃণমূল বিধায়কের গাড়ি ঘিরে চলল বিক্ষোভ। ইতিমধ্যেই ভাইরাল বিক্ষোভের সেই ভিডিয়ো।
    • গাড়িতে মদন মিত্র ছিলেন না বলে ফেসবুক লাইভ করে তিনি নিজেই জানিয়েছেন। ঘটনায় এক বিজেপি কর্মীর দিকে আঙুল তুলেছেন মদন।
  • 07 Jun 2026 08:15 AM (IST)

    মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের তলব

    • আগে দেননি হাজিরা। এবার মেসি কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করল পুলিশ। সোমবারই বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ। দুপুর ১২টার মধ্যে যেতে হবে তাঁকে।
    • আগে মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। রাজ্যে পালাবদলের পর অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় দায়ের হয় অভিযোগ।
  • 07 Jun 2026 07:50 AM (IST)

    শওকত তো গ্রেফতার, তাও কেন ভাঙড়ে এত কড়াকড়ি?

    • ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার গ্রেফতারের পর ভাঙড় জুড়ে নজরদারি বাড়িয়েছে পুলিশ-প্রশাসন। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়ে মোড়ে নাকা চেকিং শুরু হয়েছে। যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।
    • স্থানীয় সূত্রের দাবি, বিধানসভা নির্বাচনের আগে থেকেই ভাঙড়ে বোমা ও আগ্নেয়াস্ত্র মজুত থাকার অভিযোগ উঠেছিল। শওকত মোল্লার গ্রেফতারের পর সেই অস্ত্র অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই প্রশাসন বাড়তি সতর্কতা নিয়েছে বলে জানা গিয়েছে।
  • 07 Jun 2026 07:37 AM (IST)

    ৬ মাসের জন্য বসছে প্রশাসক 

    শনিবার  বিধাননগর পুরসভায় প্রশাসক বসানোর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। বিধাননগর পুরসভার কমিশনারকেই প্রশাসক পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পুর দফতর। ৬ মাসের জন্য প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে  ৬ মাসের প্রশাসকের মেয়াদ থাকবে অথবা যতক্ষণ না নতুন বোর্ড তৈরি হচ্ছে।



  • Source link

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *