আজ দুপুরের পর থেকে হতে পারে বজ্রপাত। হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তেমনই আজকের পরেই বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শনিবারের পরও বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে রবিবার, হুগলিতে সোমবার হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী সাত দিন ধরে বিভিন্ন জেলায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *