বিদ্যুৎ বিল ও পারিবারিক ব্যয়ের প্রতীকী ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিদ্যুৎ বিল ও পারিবারিক ব্যয়ের প্রতীকী ছবি

ঢাকার বনশ্রীর বাসিন্দা তানিয়া রহমান দুই সন্তানের মা। স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তিনি নিজে গৃহিণী। সংসারের মাসিক খরচের হিসাব রাখতে হয় তাকেই।

সাম্প্রতিক সময়ে গ্যাস ও যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় এমনিতেই চাপে রয়েছে পরিবারটি। এর মধ্যে বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়ায় মিজ রহমান ভাবছেন, এ মাসে তার বিদ্যুৎ বিল কত আসবে?

“আমার বাসায় বিদ্যুৎ বিল প্রায় হাজার চারেক টাকা আসে। কিন্তু এখন নাকি এই বিল আরও বাড়বে। এই বাড়তি টাকা আসবে কোথা থেকে? আমাদের আয় তো বাড়েনি,” বলছিলেন তিনি।

তার মতো অনেক গ্রাহকের মনেই এখন একই প্রশ্ন, নতুন মূল্যহারে তাদের বিল কত বাড়বে?

তবে এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে বুঝতে হবে, আপনার বাসায় প্রতি মাসে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *