Mango Shake Recipe: ভালো স্বাদের ম্যাঙ্গো শেকও খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়। আলাদাই তৃপ্তি এবং শান্তি। এই তীব্র গরম মিলবে ঠাণ্ডা অনুভূতি। শরীর হবে শীতল।

তীব্র গরম। শান্তি খুঁজছে সবাই। শুধুমাত্র ফ্যান বা এসি চালিয়েও শরীর ঠাণ্ডা হচ্ছে না। তাই শরীরকে ভিতর থেকে ঠাণ্ডা করা প্রয়োজন। তাছাড়া অফিস করে এসে কিংবা বাড়িতে কেউ আসলে, এই আবহাওয়ায় গরম খাবারের তুলনায় একটু ঠাণ্ডা সরবত খেলে মনে হয় তৃপ্তি। তবে শুধু সরবত নয়, আরও ভালো স্বাদের ম্যাঙ্গো শেকও খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়।

খুব একটা পরিশ্রমও নেই। প্রথমেই আপনাকে বাজার থেকে ভালোমানের আম কিনে আনতে হবে। দেখতে হবে, আমগুলো যেন মিষ্টি হয়। তারপর সেই আমের খোসা ছাড়িয়ে কয়েকটুকরো করে নিন। এরপর দোকান থেকে কিনে আনুন বাটারস্কচ আইসক্রিম, কাজু বাদাম এবং একটু গুঁড়ো দুধ। এতে স্বাদ বাড়বে। তারপর দরকার একটা মিক্সি গ্রাইন্ডার।

এরপর টুকরো টুকরো করে কাটা আম, বাটারস্কচ আইসক্রিম, কাজু বাদাম এবং একটু গুঁড়ো দুধ একসঙ্গে রেখে ভালো মিক্সিতে মেশান। দেখে নিন ঠিকভাবে হল কিনা। তারপর একটি পাত্রে ঢেলে সোজা ফ্রিজের ভিতর ঢুকিয়ে দিন। বেশ কিছুক্ষণ রেখে ঠাণ্ডা হওয়ার পর, গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

আলাদাই তৃপ্তি এবং শান্তি। এই তীব্র গরম মিলবে ঠাণ্ডা অনুভূতি। শরীর হবে শীতল। তাই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু ম্যাঙ্গো শেক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *