আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ
ছবির ক্যাপশান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দায়িত্ব হিসাবে দায়িত্বের পর এনসিপিতে যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যদিকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বর্তমানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দুইজন শীর্ষ নেতা কুমিল্লা জেলা পরিষদ থেকে ২৫ কোটি টাকা অর্থ বরাদ্দ নিয়েছিলেন বলে সেখানকার প্রশাসক বক্তব্য দেওয়ার পর এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

মুরাদনগর এবং দেবিদ্বার উপজেলার জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে ‘অস্বাভাবিকভাবে’ জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে এই অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন পরিষদের বর্তমান প্রশাসক ও বিএনপি নেতা মোঃ মোস্তাক মিয়া। তবে এই বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন এনসিপির দুই নেতা।

সেইসময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্বরত ছিলেন পরবর্তীতে এনসিপিতে যোগ দেওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বর্তমানে দলটির মুখপাত্র। অন্যদিকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বর্তমানে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। তারা দুজনেই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন।

শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি নেতা ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়া বলেন, “আসিফ মাহমুদ, ১৫ কোটি টাকা নিয়ে গেছে আমাদের নিজস্ব রাজস্বের টাকা এবং আরেকজন হাসনাত আব্দুল্লাহও নিয়ে গেছে ১০ কোটি টাকা। তো এটা হলো সমন্বয়ের অবস্থা।”

মোঃ মোস্তাক মিয়া রোববার বিবিসি বাংলাকে বলেছেন, এনসিপির এই দুই নেতার উপজেলার জন্য বরাদ্দ আকারে এই অর্থ নেওয়া হয়েছে। শুধুমাত্র দুইটি উপজেলার জন্য এমন অর্থ বরাদ্দ অস্বাভাবিক বলে দাবি করেছেন জেলা পরিষদের প্রশাসক মি. মিয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *