কালীঘাটের বাসভবনে ডাকা তৃণমূল কংগ্রেসের (TMC) গুরুত্বপূর্ণ বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ২০ জন উপস্থিত হওয়ায় বৈঠক বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরও প্রকট হয়েছে তৃণমূলের বেহাল দশা।

বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। এখনও ১ মাসও হয়নি। কিন্তু এরই মধ্যে প্রকট হয়েছে তৃণমূলের কঙ্কালসার চেহারা। দলের রাশও ক্রমশই আলগা হচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত থেকে।

দলের এমন বিপর্যস্ত দশা যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির বৈঠক পর্যন্ত বাতিল করতে হয়েছে। অথচ ৭ দিন আগেই বিধায়কদের বৈঠকে ডাকা হয়েছিল।

তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যে দল ছাড়ার বা দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। এই অবস্থায় রাস্তায় বার হলেই ছোট-বড়-মেজো- সকল নেতাদেরই শুনতে হচ্ছে ‘চোর চোর’ স্লোগান।

২০২৬-এ তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হলেও তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৮০। ভোটের হারে বিজেপির থেকে খুব একটা পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ৪০.৮০% ভোট পেয়েছে। আর বিজেপির ঝুলি রয়েছে ৪৫.৮৪% ভোট। কিন্তু তারপরে মাসখানেক যেতে না যেতেই ক্রমশই ফিকে হচ্ছে ঘাসফুলের রং।

শনিবার সোনারপুরে আক্রান্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রবিবার হুগলিতে আক্রান্ত হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দলের স্থানীয় নেতারাও আক্রান্ত হচ্ছে। না হলে কোনও না কোনও কারণে গ্রেফতার করা হয়েছে। সুজিত বসু থেকে শুরু করে একাধিক নেতাই পুলিশের জালে।

এই অবস্থায় দলের বিধায়কদের মধ্যে সমন্বয় বাড়াতে পরিষদীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ৮০ জন বিধায়ক নিয়ে একটি বৈঠক করতে চেয়েছিলেন। বৈঠকের গুরুত্ব বাড়াতে সেটি ডাকা হয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। মমতাকেও উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছিলেন শোভনদেব।

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর আগে থেকে নির্ধারিত বৈঠকে ৮০ জন বিধায়েক মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ১৯ জন। তাই বৈঠকের কোরাম না হওয়ায় বৈঠকটি বাতিল হয়ে যায়। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, বিধায়কদের উপস্থিতির সংখ্যা অত্যান্ত কম হওয়ায় মমতা আর সেই ঘরেই আসেননি। তিনি ঘরের ভিরত থেকেই বৈঠক বাতিল করে দেওয়ার ঘোষণা করে দেন।

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ , শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, গুলশান মল্লিক, পুলক রায়, বিমান বন্দ্যোপাধ্যায়, বীণা মণ্ডল, রহিম বক্সি, রুকবানুর রহমান, অসীমা পাত্র, সমীর জানা, অশোক দেব, আব্দুল খালেক মোল্লা, জেবের শেখ, মতিবুর রহমান, মদন মিত্র, তৌসিফ রহমান, মোশারফ হোসেন।

এছাড়াও ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়ন।

যদিও ঠিক কি কারণে বৈঠক বাতিল করা হয়েছে তা স্পষ্ট করে জানানি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে গেলেও বৈঠকের আগেই নিজের কালীঘাটের বাড়িতে ফেরেন। তারপরেও বাতিল হয় বৈঠক।

বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, বৈঠক বাতিল নয়, আপাতত স্থগিত রাখা হয়েছে। পরে কবে হবে তা পরিস্থিতি বুঝে ঠিক হবে। তিনি আরও জানিয়েছেন, অভিষেক আক্রান্ত হওয়ার পর থেকেই তৃণমূলের নেতা কর্মীরা ফোন করেন। বিধায়করাও বৈঠকের দিন বদলের আর্জি জানিয়েছিলেন। সেই কারণেই আপাতত স্থগিত বৈঠক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে আগামিকাল সোমবার ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কুণাল ঘোষ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *