সন্ধ্যায় গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটানসের

ছবির উৎস, INDRANIL MUKHERJEE/AFP via Getty Images

ছবির ক্যাপশান, বিরাট কোহলি ও শুভমান গিল

Published

পড়ার সময়: ৪ মিনিট

আইপিএল ২০২৬-র ফাইনালে আজ (রবিবার) সন্ধ্যায় গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটানসের। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

গত বছর এই মাঠেই পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) – ট্রফির জন্য তাদের ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটেছিল সেবারই।

আজ ফাইনালে জিততে পারলে আরসিবি টানা দু’বছর আইপিএল খেতাব জিতবে – যে কৃতিত্ব মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস ছাড়া আর কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজির নেই।

এবারের লীগ টেবিলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর গুজরাট টাইটানস দুটো দলই ১৮ পয়েন্টে শেষ করেছিল – কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় আরসিবি শীর্ষে থেকে শেষ করে।

এরপর ধরমশালায় প্রথম কোয়ালিফায়ারে তারা ৯২ রানের বিরাট ব্যবধানে গুজরাট টাইটানসকে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *