37
Image Credit : Youtube Screenshot@curlytalesdigital
লিভিং এরিয়ায় বিলাসিতা আর আভিজাত্যের ছোঁয়া
বাড়ির লিভিং স্পেসটা দারুণ আকর্ষণীয় করে সাজানো হয়েছে। নিউট্রাল রঙের ব্যবহার, নরম সোফা, টেক্সচার্ড দেওয়াল আর আধুনিক সজ্জা ঘরটিকে এক প্রিমিয়াম লুক দিয়েছে। ট্রপিক্যাল থিমের ওয়ালপেপার একটা আলাদা মাত্রা যোগ করেছে। উঁচু ছাদ, জমকালো ঝাড়বাতি আর অ্যাম্বিয়েন্ট লাইটিং পুরো পরিবেশকে আরও রাজকীয় করে তুলেছে। বড় ফ্রেঞ্চ উইন্ডো দিয়ে প্রচুর প্রাকৃতিক আলো আসে, আর ইন্ডোর প্ল্যান্টস এনেছে এক সতেজ আমেজ।
