গরু

ছবির উৎস, Getty Images

ঈদ-উল-আজহা, মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এটিকে কোরবানির ঈদও বলা হয়ে থাকে।

প্রতি বছর আরবি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ্জ্ব মাসের ১০ তারিখ কোরবানির ঈদ পালন করা হয়। এসময় আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলিম সম্প্রদায়ের একটি অংশ পশু কোরবানি করে থাকেন।

ওই দিন তারা ফযরের নামাযের পর ঈদগাহে গিয়ে জমায়েতে নামাজ পড়া শেষে নিজ নিজ আর্থিক সামর্থ্য অনুযায়ী সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু প্রাণী কোরবানি দেন।

তবে দেশ ও সংস্কৃতিভেদে এই উৎসবে কিছুটা ভিন্নতা আছে। সেই সাথে, বিভিন্ন কারণে পৃথিবীর একেক দেশে একেক ধরনের পশু কোরবানি দেওয়ার রেওয়াজও আছে।

যেমন, বিশ্বের কোনও কোনও অঞ্চলের মুসলিমরা কোরবানিতে গরু কিংবা ছাগলকে প্রাধান্য দেন। আবার কোথাও কোথাও ভেড়া, মহিষ কিংবা উট-ই হয়ে উঠে প্রিয় কোরবানিযোগ্য পশু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *