বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

    • Author, সজল দাস
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৮ মিনিট

বড়ো রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। রাজনৈতিক মেরূকরণের প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের প্রথম ১০০ দিন পার হয়েছে।

রাজনৈতিক অচলাবস্থা, ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা ও গভীর সামাজিক বিভাজনের প্রেক্ষাপটে চলতি বছরের ১৭ই ফেব্রুয়ারি বাংলাদেশে সরকার গঠন করে বিএনপি।

দায়িত্ব গ্রহণের শুরু থেকেই নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের বাড়তি চাপ নিতে হয়েছে এই সরকারকে।

যেখানে নতুন করে চেপে বসা জ্বালানি সংকট এবং হাম পরিস্থিতিও সরকারকে বেশ ভুগিয়েছে বলেই মনে করা হচ্ছে।

শুরু থেকেই সামাজিক নিরাপত্তা খাতে নেওয়া কিছু পদক্ষেপ যেমন প্রশংসিত হয়েছে, তেমনি কিছু রাজনৈতিক সিদ্ধান্ত সমালোচনার মুখেও ফেলেছে এই সরকারকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *