বিশ্বকাপের ১৭ দিন আগে দল জানাল ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। তবে দলে জায়গা হয়নি বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়ের। কোচ লুইস দে লা ফুয়েন্তের ভরসা নিক উইলিয়াম এবং লামিন ইয়ামালের মতো তরুনদের উপরেই।

স্পেন তাদের ঐতিহাসিক প্রথম শিরোপা জয়ের ষোল বছর পর এবারও শিরোপার বেশ শক্ত দাবীদার। আসন্ন মহাযজ্ঞকে সামনে রেখে সোমবার ২৬ সদ্যদের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ। দলে জায়গা হয়নি ডিন হুইসেন, ফার্মিন লোপেজ, দানি কারভাহাল এবং আলভারো মোরাতার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের।

লা রোজারা ‘এইচ’ গ্রুপে দুইবারের বিজয়ী উরুগুয়ে, এশিয়ার দল সৌদি আরব এবং টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশগ্রহণকারী কাবো ভার্দের বিপক্ষে লড়বে।

নবাগত কেপ ভার্দের বিপক্ষে জুনের ১৫ তারিখ বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে স্প্যানিশরা। বিশ্বকাপে যাওয়ার আগে স্পেন ৪ জুন ইরাক এবং ৮ জুন পেরুর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে।

স্পেনের বিশ্বকাপ দল
গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া, হুয়ান গার্সিয়া।
ডিফেন্ডার: পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া, আলেজান্দ্রো গ্রিমালদো, আইমেরিক লাপোর্তে, পেদ্রো পোরো, মার্ক পুবিয়, এরিক গার্সিয়া, মার্কোস লরেন্তে।
মিডফিল্ডার: রদ্রি, পেদ্রি, গ্যাভি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্ডি, দানি ওলমো, অ্যালেক্স বেনা, মিকেল মেরিনো।
ফরোয়ার্ড: লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, ফেররান তরেস, মিকেল ওয়েরজাবাল, ইয়েরেমি পিনো, বোর্জা ইগলেসিয়াস এবং ভিক্টর মুনোজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *