Eastern Rail: পূর্ব রেলের মালদহ ডিভিশনে লাইন রক্ষণাবেক্ষণ এবং আনুষঙ্গিক কাজের জন্য সবমিলিয়ে ৭ দিন পাওয়ার ব্লকের প্রয়োজন পড়বে। অক্টোবরের ১৫, ১৮, ২০, ২২, ২৫, ২৭ এবং ২৯ তারিখ এই পাওয়ার ব্লক হবে। ৭ টি ডেমু, ৮ টি প্যাসেঞ্জার, ৩ টি মেমু চলাচলের সময় পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। ৫৩৪৩৪ বারারওয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ছাড়ার সময় এই দিনগুলিতে ১২০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। ৬৩৪২২ সাহেবগঞ্জ অজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার ছাড়ার সময় ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য স্বল্প এবং দূরপাল্লার ট্রেন পরিস্থিতি বুঝে তাৎক্ষণিক ঘোষণার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে খুব প্রয়োজন না পড়লে দূরপাল্লার এক্সপ্রেস মেইল ট্রেন সামান্য ঘুরপথে যাতায়াত করিয়ে দেওয়া হবে। অথবা সেগুলি হল্ট বা স্টপেজের মেয়াদ বৃদ্ধি হবে যা সংশ্লিষ্ট স্টেশনে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
