সাম্প্রতিক মাসগুলোতে খুব কম জাহাজই হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করতে পেরেছে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, সাম্প্রতিক মাসগুলোতে খুব কম জাহাজই হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করতে পেরেছে

    • Author, ক্যাথরিন আর্মস্ট্রং
  • পড়ার সময়: ৪ মিনিট

ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিলেও সতর্ক অবস্থানে রয়েছে আন্তর্জাতিক নৌ-বাণিজ্য গোষ্ঠীগুলো। ওই রুট কতটা নিরাপদ- সেটি যাচাই করছে তারা। শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এখনও হরমুজ প্রণালিতে জাহাজের আনাগোনা খুবই সীমিত।

বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি ফের উন্মুক্ত করার বিষয়টি শুক্রবার সামাজিক মাধ্যমে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

যদিও তিনি সতর্ক করেন যে, জাহাজগুলোকে অবশ্যই ইরানের নির্ধারিত ‘নিরাপদ লেন’ বা পথই ব্যবহার করতে হবে।

সামাজিক মাধ্যম এক্স-এ মি. আরাঘচি লেখেন, “লেবাননের যুদ্ধবিরতির সাথে সামঞ্জস্য রেখে, ইরানের বন্দর ও নৌ-সংস্থা কর্তৃক ঘোষিত সমন্বিত পথে সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।”

পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, বাণিজ্যিক জাহাজগুলোকে কেবল নির্ধারিত রুট দিয়েই চলাচল করতে হবে। তবে সামরিক কোনো জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *