পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, চিকিৎসকরা তাকে সতর্ক করে বলেছে তিনি "মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদরোগের উচ্চ ঝুঁকিতে" রয়েছেন

ছবির ক্যাপশান, পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সরকারের কাছে জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, তার এবং তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।

তার আইনজীবী সালমান সফদরের প্রকাশিত এক চিঠিতে ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান লিখেছেন, “৭৪ বছর বয়সে এ নির্মম পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারবো না।”

তবে, দেশটির সরকার বলছে, ইমরান খানকে প্রতি সপ্তাহে চিকিৎসকেরা পর্যবেক্ষণ করেন। এবং তাদের মতে, মি. খানের শারীরিক অবস্থা ‘সন্তোষজনক’।

ইমরান খানের বিরুদ্ধে একশোটিরও বেশি মামলা রয়েছে।

২০২৩ সালের অগাস্ট থেকে তিনি কারাগারে আছেন। গত বছর তার স্ত্রী বুশরা বিবিকেও তার সাথে কারাবন্দি করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *