জেডি ভ্যান্স সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ওয়াশিংটন ছেড়েছেন

ছবির উৎস, Elizabeth Frantz – Pool/Getty Images

ছবির ক্যাপশান, জেডি ভ্যান্স সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ওয়াশিংটন ছেড়েছেন

Published

পড়ার সময়: ৪ মিনিট

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা শুরু হতে যাচ্ছে। যদিও ইরানের সামরিক বাহিনী দাবি করেছে যে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তারা আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই দাবি নাকচ করে বলেছে, “জাহাজ চলাচল অব্যাহত রয়েছে”।

ইরান বলেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ অবসানের জন্য হওয়া সমঝোতার লঙ্ঘন, আর সে কারণেই তারা হরমুজ প্রণালি বন্ধ করেছে।

শনিবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় আলোচনায় যোগ দিতে ওয়াশিংটন ত্যাগ করেন।

অন্যদিকে, ইরানের একটি প্রতিনিধি দল ইতোমধ্যেই সেখানে পৌঁছেছেন। ওই দলে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *