সবুজ রঙের একটি টেলিফোন, কালো দাগ দিয়ে কিছু তথ্য গোপন করা একটি ফোন নম্বরের বই এবং এর ওপর পরস্পর সংযুক্ত তিনটি লাল বৃত্তের নকশা করা ছবি। পাশাপাশি গাঢ় চুল ও ভ্রু ওয়ালা এক ব্যক্তির মাথার ছবি রয়েছে। যেখানে সিরিয়ার পতাকার লাল, সবুজ, কালো ও সাদা রঙের উপাদান দেখা যাচ্ছে।

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি পরিত্যক্ত বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সামরিক পোশাক পরা সশস্ত্র ব্যক্তিরা ডিজাইনার পোশাক ও নথিপত্র খুঁজে দেখছিলেন।

ঝলমলে ক্রিস্টালের ঝাড়বাতির নিচে, বসার ঘরের মেঝেজুড়ে ছড়িয়ে ছিল একই রোগা গড়নের একজন ব্যক্তির বিভিন্ন পরিবেশে তোলা ডজনখানেক ছবি। কোথাও তিনি ডেস্কে বসে আছেন, কোথাও আবার তুষারের মধ্যে খেলছেন।

এছাড়া একই ছবির একাধিক কপিও ছিল, যেখানে তাকে উষ্ণ হাসিমুখে ক্ষমতাচ্যুত একনায়ক বাশার আল-আসাদের সঙ্গে করমর্দন করতে দেখা যায়।

ব্যক্তিটিকে প্রথম দেখায় চেনা না গেলেও, পাশে স্তূপ করে রাখা স্বর্ণপদক ও সোনালি সনদপত্রে হুসাম লুকা নামটি লেখা ছিল।

‘দ্য স্পাইডার’ নামে পরিচিত লুকা ছিলেন আসাদের অন্যতম শীর্ষ সহযোগী। তার বিরুদ্ধে নৃশংসতা ও পদ্ধতিগত নির্যাতন পরিচালনার অভিযোগ রয়েছে এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *