সান মারিনোতে ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ইউরোপের মাটিতে ইউরোপিয়ান দলের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। তেমনি জামাল ভূঁইয়াদের নতুন ফুটবল কোচ থমাস ডুলিরও অভিষেক ম্যাচ। ঐতিহাসিক ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

ইউরোপীয় দেশ সান মারিনোর অন্যতম শহর সেরাভেল্লেতে ‘সান মারিনো স্টেডিয়ামে’ শুক্রবার রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে ১-১ গোলের সমতায় প্রধমার্ধ শেষ করেছে হামজা চৌধুরীরা।

ম্যাচের ১৭ মিনিটে বক্সের ভিতরে বল পেয়ে জামাল ভূঁইয়ার লক্ষ্যে শট রক্ষণে বাধা পায়। এর দুই মিনিট পরেই তপু বর্মণের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। ডান দিক থেকে শেখ মোরসালিনের মাপা ক্রসে তপু অন্য প্রান্তে বুদ্ধিদ্বীপ্ত হেডে জাল কাঁপান। গোলকিপার জায়গা থেকে ঝাঁপালেও গোল বাচাতে পারেননি।

তবে লিড ধরে রাখার আনন্দ স্থায়ী হয় কেবল ১৪ মিনিট। ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ফিলিপ্পো বেরার্দির রক্ষণচেরা পাসে বল পেয়ে গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত করে স্বাগতিকদের সমতায় ফেরান ফরোয়ার্ড নিকোলাস জিয়াকোপেত্তি।

এরপর প্রথমার্ধের বাকি সময়টুকুতে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে দ্বিতীয় গোলের খোঁজে মরিয়া ছিল ডুলির শিষ্যরা। তবে সান মারিনোর রক্ষণভাগ দৃঢ়তা দেখালে ১-১ গোলের সমতা নিয়েই প্রথমার্ধের বাঁশি বাজান রেফারি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *