রামলীলা ময়দানে সমাবেশে ইন্ডিয়া ব্লকের নেতারা

ছবির ক্যাপশান, রামলীলা ময়দানে সমাবেশে ইন্ডিয়া ব্লকের নেতারা

দিল্লির রামলীলা ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের রোববারের সমাবেশ একদিকে যেমন ছিল বিজেপি-বিরোধী শিবিরের ঐক্য ও শক্তি প্রদর্শনের মঞ্চ, অন্যদিকে শরিক দলগুলোর কাছে নিজস্ব রাজনৈতিক সমীকরণ সাজানোর একটা সুযোগ বলে অনেকে মনে করছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়ে একমত যে এসআইআর এবং নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্ক বিরোধী দলগুলোকে ফের এক মঞ্চে আসার সুযোগ করে দিয়েছে।

আম আদমি পার্টি বাদে প্রায় সব বিরোধী দলের শীর্ষ নেতারাই সমাবেশে উপস্থিত ছিলেন রামলীলা ময়দানের সমাবেশে। ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, মমতা ব্যানার্জী, অখিলেশ যাদব, সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি এবং জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স ফারুক আবদুল্লাহ-সহ অন্যরা।

কিন্তু এই মঞ্চে বিশেষ নজর ছিল মমতা ব্যানার্জীর উপর। পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানোর পর জাতীয় রাজনীতির মঞ্চে তার এই সক্রিয়তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

রোববারের সমাবেশ থেকে বিজেপিকে বাংলা থেকে সরানোর ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “আমরা হারিনি, জোর করে হারানো হয়েছে। বিজেপি বাংলাকে লুট করেছে। এদের ক্ষমতা থেকে সরাতেই হবে।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *