যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েশন বা স্নাতকোত্তর স্তরের সার্টিফিকেট কোর্স জিরো লিকুইড ডিসচার্জ টেকনোলজি বা বর্জ্য জলশোধন ও জলাশয় সুরক্ষা কারিগরির কোর্স পড়ানো হবে। এই পেশাদারি কোর্স পড়াবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, ল’ অ্যান্ড ম্যানেজমেন্টের অধীনে থাকা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ও এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগ।
আসন সংখ্যা ১০। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, এনভায়রনমেন্টাল বা বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিভাগে বিই বা বিটেক বা এমই বা এমটেক ডিগ্রি থাকতে হবে। বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই।
– বিজ্ঞাপন –
৮ মাসের কোর্স। এরমধ্যে ৪ মাস সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্স ফি ৪৮ হাজার টাকা করে। প্রতি মাসে স্টাইপেন্ড মিলবে ৮ হাজার টাকা করে। প্রশিক্ষণের সময় স্টাইপেন্ড মিলবে ১০ হাজার টাকা করে। মেধার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। বৃত্তি মিলবে।
কীভাবে করবেন আবেদন
১১ জুনের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট jadavpuruniversity.in মারফত অনলাইনে আবেদন করতে হবে। ১০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। ১৮-১৯ জুন ইন্টারভিউ নেওয়া হবে। ক্লাস শুরু ৬ জুলাই।
