মুজিবনগর সরকারের শপথ নেওয়ার পরে গার্ড অফ অনার নিচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম

ছবির উৎস, LIBERATIONWARMUSEUMBD

ছবির ক্যাপশান, মুজিবনগর সরকারের শপথ নেওয়ার পরে গার্ড অফ অনার নিচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম

আকাশবাণী কলকাতার দপ্তরে ১৯৭১ সালের ১৬ই এপ্রিল সন্ধ্যায় ডিউটি ছিল সংবাদ প্রযোজক উপেন তরফদারের। ডিউটি শেষে বেরনোর মুখেই তাকে বলা হল থেকে যেতে হবে, গুরুত্বপূর্ণ কাজ আছে।

মি. তরফদার কয়েক বছর আগে মারা গেছেন। কিন্তু তার পুত্রবধূ দেবযানী আইচ ১৯৭১ সালের ১৬-১৭ই এপ্রিলের ঘটনাটা এতবার শুনেছেন যে পুঙ্খানুপুঙ্খ মনে আছে সবটা।

তিনি বিবিসি বাংলাকে বলছিলেন, “তখনও মুক্তিযুদ্ধ শুরু হয়নি। তাদের কাজ শেষ হয়ে গেছে। রাত প্রায় বারোটা বাজে। অফিস থেকে বেরনোর ঠিক আগেই বাবাইদের (উপেন তরফদার) বলা হল আজ রাতে বাড়ি যাওয়া যাবে না! কিন্তু কেন, সেসবরে কোনও উত্তর কারও জানা নেই,” বলছিলেন দেবযানী আইচ।

মি. তরফদার আকাশবাণী কলকাতার প্রযোজক ছিলেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত ও মি. তরফদারের প্রযোজিত সংবাদ বিচিত্রা আর সংবাদ পরিক্রমা অনুষ্ঠান দুটিই তৎকালীন পূর্ব পাকিস্তানের মুক্তিকামী মানুষের মাঝে অত্যন্ত জনপ্রিয় ছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *