মহাকাশে শুধু ছবি তুলবে না, সেই ছবির তথ্য কক্ষপথেই বিশ্লেষণ করবে ভারতীয় উপগ্রহ। হায়দরাবাদের স্টার্টআপ TakeMe2Space তৈরি করেছে ‘MOI-1A’, যাকে সংস্থাটি ভারতের প্রথম অরবিটাল কম্পিউটিং স্যাটেলাইট হিসেবে দাবি করছে। ১ অক্টোবর SpaceX-এর Falcon 9 রকেটে Transporter-18 rideshare মিশনের অংশ হিসেবে উপগ্রহটি উৎক্ষেপণের কথা।

৫০ কেজির কম ওজনের MOI-1A-তে রয়েছে NVIDIA Jetson Orin NX-ভিত্তিক এজ-কম্পিউটিং ব্যবস্থা। ফলে পৃথিবীর ছবি বা অন্যান্য ডেটা সংগ্রহের পর সব তথ্য মাটিতে পাঠানোর বদলে উপগ্রহটি কক্ষপথেই AI মডেল ব্যবহার করে প্রাথমিক বিশ্লেষণ করতে পারবে।

– বিজ্ঞাপন –

বিষয়টি সহজ করে বললে, হাজার হাজার ছবি তুলে সবক’টি পৃথিবীতে পাঠানোর বদলে উপগ্রহটি আগে থেকেই নির্দিষ্ট পরিবর্তন বা প্রয়োজনীয় তথ্য শনাক্ত করবে। তারপর শুধু গুরুত্বপূর্ণ ডেটাই পৃথিবীতে পাঠানো হবে। এতে ডেটা পাঠানোর সময় ও ব্যান্ডউইথের প্রয়োজন কমতে পারে।

কৃষি, খনি, সরবরাহ-শৃঙ্খল ও বিমা ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার হতে পারে। সংস্থার দাবি, তাদের ২৩ জন গ্রাহক রয়েছেন এবং ভবিষ্যতে গ্রাহকের নিজস্ব AI মডেলও উপগ্রহে চালানোর সুযোগ দেওয়া হবে।

তবে মহাকাশে AI কম্পিউটিংয়ের পথ একেবারে মসৃণ নয়। সীমিত বিদ্যুৎ, অতিরিক্ত তাপ, বিকিরণ ও যোগাযোগের মতো চ্যালেঞ্জের মধ্যেই জটিল AI কাজ করতে হবে। তাই MOI-1A-র মূল পরীক্ষা—উপগ্রহ কি পৃথিবীতে ডেটা পাঠানোর আগেই নিজে সেই ডেটা বিশ্লেষণ করতে পারে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *