বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই উন্মাদনা থেকে বাদ নেই ফুটবলের মক্কা কলকাতাও। কলকাতার বিভিন্ন জায়গায় এই ভাবেই ফুটবল সমর্থকরা তাদের প্রিয় দল এবং তারকাদের নানান পোস্টার দিয়ে নিজেদের এলাকাকে সাজিয়ে তুলেছে। এই উন্মাদনা থেকে বাদ যায়নি কেউই – শামিল হয়েছেন ৮ থেকে ৮০ বছরের বয়সের মানুষরা। বুধবার এমবাপ্পে এবং মেসির গোলের সাফল্যে অনেকটাই খুশি তাঁদের সমর্থকরা। কিন্তু বৃহস্পতিবার অবশ্য বিশ্বকাপের আরেক তারকা রোনাল্ডো হতাশ করলেন তাঁর সমর্থকদের। তাঁরা মুখিয়ে ছিলেন তাঁর সাফল্য উদযাপন করার জন্য।

যাদবপুরের গাঙ্গুলীবাগান এলাকায় অরুণাচল সংঘের মাঠ সাজানো হয়েছে মেসি ফ্যান ক্লাবের উদ্যোগে।

হাওড়া ক্যারি রোডের অন্তর্গত বাঙ্গালপাড়ায় ব্রাজিল, আর্জেন্টিনা এবং পর্তুগাল ফ্যান ক্লাবের উদ্যোগে সজ্জা।

উত্তর কলকাতার ফকির চক্রবর্তী লেন এবং ফড়িয়াপুকুর অঞ্চলে বিশ্বকাপের নানান চিত্র। সমস্ত ছবি ধরা পড়ল আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরার ক্যামেরায়।

The post বিশ্বকাপের আনন্দে ভাসছে কলকাতা-হাওড়া: সঞ্জয় হাজরার ক্যামেরায় appeared first on KhaborOnline.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *