সুপারশপ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, প্যাকেটজাত পণ্যের গায়ে থাকা কিউআর কোড স্ক্যান করে অনুমোদিত কিনা, সেটা যাচাই করা যেতে পারে

    • Author, জান্নাতুল তানভী
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৫ মিনিট

ল্যাবরেটরি পরীক্ষায় স্ট্যান্ডার্ড বা বাংলাদেশ মান অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণ না হওয়ায় সম্প্রতি বাংলাদেশে মসলা, ঘিসহ বেশ কিছু পণ্য বাজার থেকে প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন বা বিএসটিআই।

একইসঙ্গে, নিম্নমানের এসব পণ্য না কিনতে ভোক্তাদের পরামর্শ দিয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটি।

গত জুলাইতেও সরকারি এই সংস্থাটি মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের খাদ্য, কসমেটিকসসহ আট ধরনের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল।

নিয়মিত নজরদারির অংশ হিসেবে প্রায়ই বাজার থেকে বিভিন্ন কোম্পানির পণ্য সংগ্রহ করে নিজস্ব ল্যাবরেটরিতে মান যাচাইয়ের জন্য পরীক্ষা করে এই প্রতিষ্ঠানটি।

একইসঙ্গে, নকল, অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ এবং লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালিয়ে ব্যবস্থা নেয় বিএসটিআই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *