ইংল্যান্ড: ৪ (হ্যারি কেন ২, বেলিংহাম, র‍্যাশফোর্ড)  ক্রোয়েশিয়া: ২ (বাতুরিনা, পেতার মুসা)

খবর অনলাইন ডেস্ক: হ্যারি কেনের জোড়া গোলের সৌজন্যে ২০২৬ ফুটবল বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ইংল্যান্ড। বুধবার টেক্সাসের ডালাসে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে থমাস টুখেলের দল।

– বিজ্ঞাপন –

প্রথমার্ধেই হ্যারি কেনের ২ গোল, তবে ফল ২-২

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেন। প্রথমবার তাঁর শট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ ঠেকিয়ে দিলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) নির্দেশে আবার পেনাল্টি নেওয়া হয়। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি কেন।

৩৬ মিনিটে মার্টিন বাতুরিনা গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান। তবে ছয় মিনিট পরই ডেকলান রাইসের কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন কেন। এতে বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়ায় ১০, যা ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকারের রেকর্ডের সমান। প্রথমার্ধের অতিরিক্ত ক্রোয়েশিয়ার পেতার মুসা গোল করে দলকে ২-২ সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধে বেলিংহ্যাম, র‍্যাশফোর্ডের গোলে ফল ৪-২

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র দুই মিনিটের মধ্যেই জুড বেলিংহ্যাম দারুণ এক গোল করে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। এরপর একাধিক সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচের ৮৫ মিনিটে বদলি হিসেবে নামা মার্কাস র‍্যাশফোর্ড গোল করে ৪-২ ব্যবধানে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন।

ম্যাচে দুই দলের রক্ষণভাগই বেশ কিছু ভুল করলেও আক্রমণে ইংল্যান্ড ছিল অনেক বেশি কার্যকর। থমাস টুখেলের লক্ষ্য ইংল্যান্ডকে ১৯৬৬ সালের পর প্রথম বড় শিরোপা এনে দেওয়া, আর সেই লক্ষ্যে বিশ্বকাপের প্রথম ম্যাচেই আত্মবিশ্বাসী সূচনা করল তাঁর দল।

বিজ্ঞাপন

এই ম্যাচটি ছিল ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি। সেই আসরে অতিরিক্ত সময়ে ২-১ গোলে জিতেছিল ক্রোয়েশিয়া। তবে এবার প্রতিশোধ নিয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *