মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

ছবির উৎস, মাওলানা ভাসানী স্মারক সংকলন বই

ছবির ক্যাপশান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

উনিশশো পঁচাত্তর সালের গোড়ার কথা। পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের পরিবেশ এবং প্রতিবেশের জন্য বড় এক অন্ধকার এসে হাজির হয়। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ভারতের ১৮ কিলোমিটার ভেতরে গঙ্গা নদীর উপর একটি বাঁধ নির্মাণ করে ভারত। যেটি ফারাক্কা বাঁধ নামে পরিচিত।

এই বাঁধের প্রভাবে শুকনো মৌসুমে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পানির জন্য হাহাকার তৈরি হয়।

কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার যুক্তি দেখিয়ে ভারত এই ব্যারেজ নির্মাণ করে। ফলে বাংলাদেশে এর বিরূপ প্রভাব পড়ে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এর ক্ষতিকর প্রভাব পড়ে।

উনিশশো ছিয়াত্তর সালের ১৬ই মে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করেন বাংলাদেশের সুপরিচিত রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

এই মিছিল ও সমাবেশ ‘ফারাক্কা লংমার্চ’ হিসেবে পরিচিত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *