২০২৫ সালের এপ্রিল মাসে হোয়াইট হাউসে এক বৈঠকে  ইলন মাস্কের ক্লোজ-আপ ছবি। তিনি গাঢ় রঙের জ্যাকেট পরেছেন এবং এক পাশে তাকিয়ে হালকা হাসছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি ইলন মাস্ক, যার নিট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক, যিনি স্পেসএক্স, টেসলা এবং এক্স (সাবেক টুইটার)-এর প্রধান, তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হয়েছেন।

ট্রিলিয়ন ডলার মানে হলো এক হাজার বিলিয়ন ডলার। ১ সংখ্যার পর ১২টি শূন্য বসালে হয় এক ট্রিলিয়ন। যাকে বাংলায় বলা যেতে পারে এক লাখ কোটি।

বেশ কিছু সময় ধরে মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, অথবা অন্তত সেই অবস্থানের কাছাকাছি ছিলেন। ফোর্বস-এর মতে, ২০২৫ সালের অক্টোবর মাসে তিনি প্রথম ব্যক্তি হিসেবে অর্ধ-ট্রিলিয়ন ডলার (৫০০ বিলিয়ন) নিট সম্পদ অর্জন করেন।

এক মাস পরে, টেসলার শেয়ারহোল্ডাররা তার জন্য একটি রেকর্ড গড়া পারিশ্রমিক প্যাকেজ অনুমোদন করেন, যার সম্ভাব্য মূল্য এক ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছিল।

কিন্তু ২০২৬ সালের জুনে, তার রকেট নির্মাতা ও স্যাটেলাইট অপারেটর কোম্পানি স্পেসএক্স- যেটির মালিকানায় এক্স, গ্রক এবং স্টারলিংকও রয়েছে, সেটি পাবলিক হওয়ার পর মাস্কের নিট সম্পদ বিলিয়ন থেকে ট্রিলিয়ন পর্যায়ে পৌঁছে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *