রোজ সকালে ঘুম থেকে উঠে কফির কাপে তুফান না তুললে আপনার হয় না? জানেন, আপনার এই রোজকারের অভ্যাসই আপনাকে আসলে ডিমেনশিয়ার রোগে আক্রান্ত হওয়ার থেকে বাঁচায়। সাম্প্রতিক এক গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, এক কাপ কফিতেই কমবে ডিমেনশিয়ার মতো স্মৃতিভ্রংশ রোগের ঝুঁকি। ১ লাখ ৩০ হাজার মানুষের ওপর গবেষণা চালানো হয়েছে।
কফি ও চা খেলে ডিমেনশিয়া, মস্তিষ্কের কার্যকারিতা ধ্বংস হওয়ার ঝুঁকি কমে। গবেষণায় অংশগ্রহণকারীরা ক্যাফিনযুক্ত চা ও কফি খান। গবেষকরা দেখেন, প্রতিদিন ২-৩ কাপ ক্যাফিনযুক্ত কফি বা ১-২ কাপ ক্যাফিনযুক্ত চা খেলে কমে ডিমেনশিয়ার ঝুঁকি। চা বা কফিতে থাকা ক্যাফিন কমায় মস্তিষ্কে জমা হওয়া টক্সিন প্রোটিন অ্যামিলয়েড বিটা। এই টক্সিন প্রোটিন প্লাক হওয়ার জন্য দায়ী যা অ্যালঝাইমার্স ও ডিমেনশিয়া রোগের জন্য দায়ী।
আরও পড়ুন: আল্ট্রা প্রসেসড খাবারের মারাত্মক প্রভাব! মেদ নয়, পেশির ক্ষতিও বাড়াচ্ছে ঝুঁকি
