২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । সোমবার বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানিয়েছে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে এবং ঐচ্ছিক বিষয় দিয়ে পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। নিয়ম করে প্রতিদিন সকাল ১০:৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে, এবং চলবে দুপুর ২:০০ টো পর্যন্ত। এমনকি পরীক্ষা শুরু হওয়ার প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র দেখার সুযোগ পাবে পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে ১১:০০ টা থেকেই লেখার অনুমতি পাবে।

ঐচ্ছিক বিষয়গুলির মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০:৪৫ থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত। আর বাকি বৃত্তিমূলক বিষয়গুলোর জন্য পরীক্ষা চলবে ১০:৪৫ থেকে ১২:৩০ পর্যন্ত। এছাড়া অন্য ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা দুপুর ২:০০ টো পর্যন্তই হবে। পর্ষদের প্রকাশিত সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি প্রথম ভাষা, ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ১৮ ফেব্রুয়ারি ইতিহাস, ১৯ ফেব্রুয়ারি ভূগোল, ২২ ফেব্রুয়ারি গণিত, ২৩ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান, ২৪ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান এবং ২৫ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। শারীরশিক্ষা ও সমাজসেবা পরীক্ষার তারিখ পরে জানানো হবে। কর্মশিক্ষা পরীক্ষার তারিখ পরে জানানো হবে। ২০২৬ সালে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, আর পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। এমনকি পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় ফল ঘোষণা করা হয়।

– বিজ্ঞাপন –

১৫ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা,

১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার পরীক্ষা,

১৮ ফেব্রুয়ারি ইতিহাস,

১৯ ফেব্রুয়ারি ভূগোল,

বিজ্ঞাপন

২২ ফেব্রুয়ারি গণিত বা অংক,

২৩ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান,

২৪ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান,

২৫ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *