সুনামগঞ্জে তলিয়ে থাকা জমি থেকে ধান কাটছেন এক কৃষক

ছবির উৎস, AR JEWEL

ছবির ক্যাপশান, সুনামগঞ্জে তলিয়ে থাকা জমি থেকে ধান কাটছেন এক কৃষক

পড়ার সময়: ৫ মিনিট

“সব তলায়া গেছে। কিছুই পাই নাই। ধার-দেনা কইরা সার বীজ কীটনাশক কিনছিলাম। কেমনে শোধ অইবো, আর কেমনে কী করবাম জানি না,” বিবিসি বাংলাকে বলছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকার কৃষক আনোয়ার হোসেন।

আকাশের মেঘ যেমন কাটছেই না, সঙ্গে কমছে না হাওরের কৃষকের দুশ্চিন্তা। বরং, বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের হাওরপ্রধান এলাকায় রয়েছে বন্যার পানি বেড়ে যাওয়ার আশঙ্কাও।

বৃষ্টি অব্যাহত থাকা কারণে হাওর অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং বন্যা পরিস্থিতি আরো খারাপ হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তারা বলছেন, গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে প্রতিদিনই পানিতে তলিয়ে যাওয়া জমির পরিমাণ বাড়ছে। ফলে একদিকে প্রায় পাকা ধান পানিতে নিমজ্জিত হচ্ছে, আবার তড়িঘড়ি করে কিছু এলাকায় ধান কাটা হলেও রোদ না থাকায় সেইসব ধানও পচে যাচ্ছে।

আবার বৃষ্টির কারণে নদ-নদীর পানিও বাড়ছে। যদিও তা এখনো বিপদসীমায় পৌঁছেনি বলে বিভিন্ন জেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *