একটি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন কয়েকজন, ওপরে ছাদে কিছু গাছ ও পানির দুটি ট্যাংক

ছবির উৎস, X

ছবির ক্যাপশান, নেপালের বন্যার অনেক ভিডিওর মধ্যে এই ভিডিওটিও অনেক ছড়িয়ে পড়েছিল

Published

পড়ার সময়: ৬ মিনিট

হঠাৎই চারদিক দিয়ে তুমুলবেগে ধেয়ে আসছে কাদা পানির স্রোত। তীব্র গতিতে ধেয়ে আসা পানির তাণ্ডবে ভেসে যাচ্ছে বাড়ি গাড়ি, স্থাপনাসহ সব কিছু। ভেঙে পড়েছে আশপাশের বাড়িঘর। এর মধ্যেই হালকা সবুজ রঙয়ের একটি বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন মানুষ।

সামাজিক যোগাযোগ এই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিবিসি ভেরিফাইয়ের তথ্য অনুযায়ী, এই ভিডিও ফুটেজটি নেপালের ত্রিশূলী নদী সংলগ্ন এলাকার।

সেই সময় ওই বাড়িতে থাকা ব্যক্তিরা একটি বারান্দায় আটকা পড়েছিলেন। এ সময় বাড়িটির ছাদে থাকা একজনকে সাহায্যের জন্য লাল একটি কাপড় নাড়তে দেখা যায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শেষ পর্যন্ত তাদের পরিণতি কী হয়েছিল সেটি দেখা যায়নি।

বিবিসি ভেরিফাই ওই ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি। তবে ভিডিওটি প্রকাশ করে বলা হয়েছে, কোনোভাবে ওই পরিবারটি বেঁচে থাকার চেষ্টা করছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *