গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ
ছবির ক্যাপশান, গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ (ফাইল ছবি)

    • Author, তাফসীর বাবু
    • Role, বিবিসি নিউজ বাংলা, ঢাকা
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

“আমরা বাসা-বাড়িতে থাকি না। বাইরেই থাকি। বাইরে থেকেই যোগাযাগ করে চেষ্টা করি কীভাবে একসঙ্গে হয়ে একটা মিছিল করা যায়। এখন মিছিল ঘনঘন হচ্ছে, মিছিলে লোকও বেশি হচ্ছে।”

কথাগুলো বলছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একজন নেতা শেখ মোহাম্মদ নাঈম। তিনি বিশ্ববিদ্যালয় কমিটির উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

তিনি জানান, গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ মিছিল করেছে। এছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মিছিল করে উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করেছে। এর কারণ হচ্ছে, ‘দলের নির্দেশনা।’

“আপার পাসপোর্ট চাওয়া নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখনই আমাদের কেন্দ্র থেকে জানানো হয় ১০ই অক্টোবর সারাদিন কর্মসূচি পালন করতে হবে। এটাকে ঘিরেই আসলে ছাত্রলীগ বলেন বা আওয়ামীলীগ বলেন, সবাই চেষ্ঠা করেছে যার যার মতো মাঠে নামার” বলেন শেখ মোহাম্মদ নাঈম।

বাংলাদেশে গত কয়েকদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং একে ঘিরে সহিংসতার ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। এটা স্পষ্ট ঘরোয়া বৈঠক ও অনলাইন তৎপরতার পর এখন ঝটিকা মিছিলের মাধ্যমে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *