জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন অনেকে

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন অনেকে

ফিলিং স্টেশনের সামনে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ অনেকের। অথচ সরকার বলছে, ইতিহাসের সব থেকে বেশি পরিশোধিত জ্বালানির মজুত এই মুহূর্তে বাংলাদেশের হাতে রয়েছে।

জ্বালানি তেল নিয়ে দেশের সরেজমিন চিত্র এবং সরকারি তথ্যের এই বিপরীত অবস্থানের প্রেক্ষাপটে একটি প্রশ্নই ঘুরেফিরে সামনে আসছে- মজুত ও সরবরাহ যদি পর্যাপ্তই থাকে তাহলে এত তেল যাচ্ছে কোথায়?

এক্ষেত্রে অবৈধ মজুত আর ‘প্যানিক বাইংয়ের’ বিষয়টি সামনে আনছেন অনেকে। এছাড়া পরিস্থিতির সুযোগ নিয়ে জ্বালানি তেলের ‘মৌসুমি ব্যবসায়ী’ তৈরি হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল না পেয়ে, দ্বিগুণ দামে খোলাবাজার থেকে কিনেছেন বাগেরহাটের বাসিন্দা প্রহ্লাদ দে।

“কারো কারো তো এটা ব্যবসা হইছে নতুন। সকালে বাইক নিয়ে বের হয়, সারাদিন পাম্পে পাম্পে ঘোরে। তেল নিয়ে এলাকায় গিয়ে ১২০ টাকার তেল ২২০-২৫০ টাকায় বিক্রি করে,” বিবিসি বাংলাকে বলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *