বিদ্রোহী অংশের তৎপরতা ঠেকাতে বঙ্গভবনের সামনে ট্যাঙ্ক বসিয়ে কড়া পাহারা বসানো হয়েছিল

ছবির উৎস, MUFTY MUNIR/AFP via Getty Images

ছবির ক্যাপশান, বিদ্রোহী অংশের তৎপরতা ঠেকাতে বঙ্গভবনের সামনে ট্যাঙ্ক বসিয়ে কড়া পাহারা বসানো হয়েছিল

ত্রিশ বছর আগে, ১৯৯৬ সালের ২০শে মে’র ঘটনা। বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে ভারি অস্ত্র সজ্জিত হয়ে ঢাকার পথে রওনা হয়েছিলেন সেনাবাহিনীর একদল সদস্য। অন্যদিকে তাদের ঠেকাতে ঢাকায় প্রস্তুতি নিতে শুরু করে আরেকদল সেনা সদস্য।

বাংলাদেশে তখন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানা ধরনের আলোচনা চলছে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভূক্তির পর সেই সরকারের অধীনে তফসিল ঘোষণা হয়ে গেছে, জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে একদিন পরেই।

ঠিক সেই সময় ১৯৯৬ সালের ২০শে মে হঠাৎই করেই দেশে এক নাটকীয় ঘটনা ঘটতে শুরু করে।

তৎকালীন রাষ্ট্রপতির সঙ্গে বিরোধের পরিপ্রেক্ষিতে ঢাকায় সৈন্যদের মার্চ করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান লে. জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম। ঢাকার বাইরের সেনানিবাস থেকে সৈন্য তলব করেছিলেন।

অন্যদিকে তৎকালীন রাষ্ট্রপতির অনুগত সেনা কর্মকর্তাদের একটি অংশ সেই চেষ্টা ঠেকাতে নিজেদের সৈন্য সমাবেশ করতে শুরু করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *