একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাইমা রহমান

ছবির ক্যাপশান, জাইমা রহমান সক্রিয় রাজনীতিতে যুক্ত হবেন কি না- এ নিয়েও বাংলাদেশে আলোচনা রয়েছে

Published

পড়ার সময়: ৫ মিনিট

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।

এই পদে কেন তাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে তিনি কী কাজ করবেন- এমন নানা বিষয় নিয়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের অনেককে প্রশ্ন তুলতে বা আলোচনা করতে দেখা গেছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে এখন দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের ওয়েবসাইট অনুযায়ী, জাইমা রহমান লিগ্যাল অফিসার বা আইন কর্মকর্তা হিসেবে সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসের অধীনে কাজ করবেন।

সেখানে কর্মরতদের তালিকায় ৪০ জনের মধ্যে জাইমা রহমান ছাড়াও আরও পাঁচজন বাংলাদেশি রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *