বৃহস্পতিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজ পড়ার দৃশ্য
ছবির ক্যাপশান, বৃহস্পতিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজ পড়ার দৃশ্য

“ছেলেবেলায় বাবার সঙ্গে রেড রোডে নামাজ পড়তে আসতাম। আমার তখন ১০ বছর বয়স হবে। ব্রিগেডে অনেকটা জায়গা আছে। কিন্তু কী জানেন, ঈদের সকালে রেড রোডে নামাজ পড়াটা অভ্যেসের মতো ছিল,” কথাগুলো বলছিলেন কলকাতার বাসিন্দা মোহাম্মদ সাহাবুদ্দিন।

চলতি বছর শহরে রেড রোডের বদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে কোরবানির ঈদ উপলক্ষে নামাজের অনুষ্ঠান।

ঘড়ি ধরে ঠিক সকাল সাড়ে আটটা নাগাদ নামাজ শুরু হওয়ার আগে ছায়ায় বসে একটু জিরিয়ে নিচ্ছিলেন মোহাম্মদ সাহাবুদ্দিন ও তার বন্ধু মোহম্মদ শাহিদ। তখনই কথাগুলো বলেন মি. সাহাবুদ্দিন।

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনে পর বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার যার একটা হলো, ঈদের দিনের নামাজ কলকাতার প্রাণকেন্দ্রে রেড রোডে না করে কাছেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঠে আয়োজন করা।

সরকারের গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন কঠোরভাবে বলবৎ করা এবং রাস্তা আটকে ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ করার মতো বিষয়ও রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *