ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্স বা জিনোম সায়েন্সের মতো আধুনিক বিষয় নিয়ে উচ্চ শিক্ষা করতে চান? কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অ্যান্ড ডেটা সায়েন্স, জিনোম সায়েন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, ন্যানো সায়েন্স অ্যান্ড ন্যানো টেকনোলজি নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। কোর্সের মেয়াদ ২ বছর। আগস্ট মাসে ক্লাস শুরু হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অ্যান্ড ডেটা সায়েন্সে আসন সংখ্যা ৩৬। অনার্স সহ বিএসসি ডিগ্রি বা ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে মেজর ডিগ্রি বা বিসিএ, বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং কোর্সে আসন সংখ্যা ৩৬। গণিত, কম্পিউটার সায়েন্স, পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস বা পরিসংখ্যানে অনার্স সহ বিএসসি ডিগ্রি বা ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে মেজর ডিগ্রি বা বিসিএ ডিগ্রি থাকতে হবে।

– বিজ্ঞাপন –

জিনোম সায়েন্সে আসন সংখ্যা ৩০। বটানি, জ্যুলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, ফিজিওলজি আর কৃষিবিদ্যায় অনার্স সহ বিএসসি বা ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে মেজর ডিগ্রি থাকতে হবে।

ন্যানো সায়েন্স অ্যান্ড ন্যানো টেকনোলজিতে আসন সংখ্যা ৩০। পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, বটানি, জ্যুলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স, ফিজিওলজি আর কৃষিবিদ্যায় অনার্স সহ বিএসসি বা ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে মেজর ডিগ্রি থাকতে হবে। ২০২৪ সালের আগে যোগ্যতামান নির্ণায়ক পরীক্ষায় পাশ করলে আবেদন করা যাবে না। মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। ২৪ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট klyunivadmission.in মারফত। কোনো আবেদনমূল্য লাগবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *