১৫ বছর পর রাজ্যে পালাবদল হয়েছে। আর বিজেপি ক্ষমতায় এসেই কলকাতায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করছে। একাধিক বেআইনি নির্মাণকে বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়েছে। একইসঙ্গে প্রশ্ন উঠছে, মহানগরে এত বেআইনি নির্মাণ হল কীভাবে? আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই কলকাতা পৌরনিগমকে নিশানা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর হুঁশিয়ারি, “যাঁদের প্রশ্রয়ে বেআইনি নির্মাণ হয়েছে, কাউকে ছাড়া হবে না।” এই মুহূর্তে কলকাতা পৌরনিগমের তৃণমূলের দখলে। মেয়র ফিরহাদ হাকিম। নতুন সরকার কী পদক্ষেপ করে, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *