বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রহ্লোদ ঠাকুরের স্ত্রী ও দুই বছর বয়সি নাতনির

ছবির উৎস, Zoya Mateen

ছবির ক্যাপশান, বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রহ্লোদ ঠাকুরের স্ত্রী ও দুই বছর বয়সি নাতনির

সতর্কতা: এই প্রতিবেদনটির কিছু বিবরণ পাঠকের মানসিক চাপের কারণ হতে পারে।

ঘরটির দেওয়াল বেশ পুরোনো, রঙের প্রলেপ উঠে গেছে বেশ কিছু জায়গা থেকে। রোজ ঘুম থেকে উঠেই সেই উজ্বল সবুজ রঙের দেওয়ালে টাঙানো ছবির দিকেই প্রথম চোখ চলে যায় প্রহ্লোদ ঠাকুরের।

ওই দেওয়ালে দেবদেবীদের কয়েকটি ছবি রাখা। কয়েকটি পিতলের বাসন ও পুরোনো কিছু পারিবারিক ছবিও একটা তাকে রাখা।

তার মধ্যে একটি তার স্ত্রী সরলাবেনের। অন্য ছবিটি তার নাতনি আধ্যার। একটি সাদা জামা পরে মিষ্টি হাসি হাসছে সে।

গত বছর জুন মাসে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটি বিজে মেডিক্যাল কলেজের চত্বরে আছড়ে পড়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *