Abhishek Banerjees life: তৃণমূল কংগ্রসের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকেই বিধ্বস্ত তাঁর জীবন। দেখুন কী কী পরিবর্তন হল অভিষেকের জীবনে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন দ্বিতীয় স্টার প্রচারক। উত্তর থেকে দক্ষিণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাল্লা দিয়ে ভোট প্রচার করেছেন। কখনও হেলিকপ্টারে করে , কখনও আবার বিলাশ কনভয় নিয়ে। এককথায় তৃণমূলে যে তিনি দ্বিতীয় তা হাভেভাবে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু ভোটের পরেই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনে একের পর এক পরিবর্তন আসছে।

ভোটগণনার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গণনা কেন্দ্র সাখাওয়াত মেমোরিয়ালে দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু সেখান থেকে নির্বাচন কমিশন তাঁকে বের করে দেন। তারপরই তিনি সেখান থেকে চলে আসেন। কিন্তু তারপর তাঁকে আর তেমনভাবে প্রকাশ্যে দেখা যায়নি।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে তিনি তেমন কোনও কথা বলেননি, থুড়ি বলতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন সাংবাদিক বৈঠক ডেকেছেন তিনি। কথাও বলবেন তিনি। মোট কথা মমতা আড়াল করেছেন অভিষেককে। যদিও প্রার্থী তালিকা প্রকাশের সময় মমতায় কয়েকজন প্রার্থীর নামই ঘোষণা করেছিলেন। বাকিদের নাম পড়েছিলেন অভিষেক। লোকসভা নির্বাচনেও তাই হয়েছিল।

অনেকটা একই ছবি ধরা পড়েছিল বুধবার তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠকে। সেখানেও উপস্থিত ছিলেন অভিষেক। কিন্তু দলের নেতারা যখন একের পর এক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করেছেন তখনও তাঁকে আগলে রাখেন মমতা। পাশাপাশি বিধানসভা ভোটে ভরাডুবির পর দলের ছোট-বড় নেতারা অনেকেই প্রকাশ্যে অভিষেককে নিশানা করেছেন। ভোটের আগে কিন্তু এমনটা ভাবাই যেত না। যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে সকলের বিবৃতিতে সায় নেই দলের।

একটা সময় হরিশ মুখার্জি স্ট্রিটের বিলাসবহুল বাড়িতে নিরাপত্তার ঘেরাটোপে থাকার ব্যবস্থা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর বাড়ির সামনে ছিল পুলিশ কিয়স্ক। মোট কথা মাছি গলতে পারে না এমন নিরাপত্তার মধ্যেই থাকতেন। কিন্তু তৃণমূলের হাত থেকে ক্ষমতা চলে যেতেই নিরাপত্তা রাতারাতি শান্তিনিকেতন থেকে কমতে শুরু করে।

ডিজিপি সিদ্ধনাথ গুপ্তা জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের Z+ ক্যাটাগরির নিরাপত্তা রয়েছে। Z+ ক্য়াটাগরিতে যে পরিমাণ বাহিনী মোতায়েন করার নিয়ম রয়েছে সেই পরিমাণ বাহিনী থাকবে। যে অতিরিক্ত বাহিনী ছিল তাই সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, আইন অনুযায়ী নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি। তিনি আরও বলেছেন, অভিষেকের নিরাপত্তায় থাকা অতিরিক্ত বাহিনী রাজ্যের আইনশৃঙ্খলার কাজে মোতায়েন করা হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ক্যামাকস্ট্রিটে। সেখানের নিরাপত্তাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। বুধবার সকাল সাড়ে ৬টা থেকেই ক্যামাকস্ট্রিট আর শান্তিনিকেতনের নিরাপত্তা কমাতে শুরু করেছে পুলিশ।

ভোটের ফল প্রকাশের মাত্র তিন দিনের মধ্যেই দেখা যাচ্ছে অভিষেকের চাহারাতেও ব্যাপক পরিবর্তন হয়েছে। সচারচর তাঁকে ফিটফাট ক্লিনসেভেই দেখা যেত। কিন্তু বৃহস্পতিবার অখিলেশ যাদবের সঙ্গে তাঁর যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে রীতিমত বিধ্বস্ত দেখাচ্ছে তাঁকে। না কামানো একমুখ খোঁচা দাড়ি, বসে যাওয়া চোখ- স্পষ্টই ইঙ্গিত দেয় ভোটের ফলে বিধ্বস্ত অভিষেক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *