এগিয়ে এল WPL, নিলামের মাঝেই শুভারম্ভের দিনক্ষণ প্রকাশ্যেImage Credit: WPL X
কলকাতা: দেখতে দেখতে চারে পা দিতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগ (Women’s Premier League)। একদিকে দিল্লিতে বসেছে ডব্লিউপিএলের মেগা নিলাম (WPL Mega Auction)। সেখানে ২৭৭ জন প্লেয়ারের ভাগ্যপরীক্ষা। যার মধ্যে রয়েছেন ১৯৪ জন ভারতীয় ক্রিকেটার এবং ৮৩ জন বিদেশি ক্রিকেটার। তারইমাঝে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণও এসেছে প্রকাশ্যে। কোথায় কোথায় হবে ২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচ সেটিও জানানো হয়েছে অফিসিয়াল বিবৃতিতে।
কবে শুরু হবে ২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগ?
২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু হবে ৯ জানুয়ারিতে।
২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল কবে হবে?
২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল হবে ৫ ফেব্রুয়ারি।
কোথায় কোথায় হবে ২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচ?
২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচগুলির জন্য দুটি ভেনু নির্বাচিত হয়েছে। সেগুলি হল – নভি মুম্বই ও বরোদা।
২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ কবে হবে?
নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে ২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ।
২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ কবে হবে?
বরোদার বিসিএ স্টেডিয়ামে হবে ২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল।
