টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে হঠাৎ করেই সংশয় তৈরি হয়েছে। নেপথ্যে কলম্বোর আবহাওয়া। যাঁর মতিগতি মোটেও ভালো ঠেকছে না! রবিবাসরীয় কলম্বোয় কিন্তু দেদার বৃষ্টির পূর্বাভাস আছে, পুরোদস্তুর বজ্রবিদ্যুৎ-সহ। প্রশ্ন হল, ভারত-পাক ম্যাচ বাতিল হলে সুবিধা কার?  

এই বিষয়ে আরও খবর

বয়কট নাটক শেষ করে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচ দেখার জন্য মুখিয়ে ক্রিকেটবিশ্ব। শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, ‘১৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে। তাই সাবধান থাকুন।’ হাওয়া অফিসের এই সতর্কবার্তায় কপালে ভাঁজ সমর্থকদের। কারণ ম্যাচ নির্দিষ্ট সময়ে শুরু হওয়া নিয়েই অনিশ্চয়তা।

জানা গিয়েছে, রবিবার সারাদিন মেঘলা থাকবে আকাশ। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। তার উপর শনিবার তিন ঘণ্টার প্যাকটিস সেশনের মাঝপথে বৃষ্টিও শুরু হয়। তাই দেড় ঘণ্টার বেশি অনুশীলন করতে পারেনি ভারতীয় দল। এই পরিস্থিতিতে জানা গেল, ১৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলম্বোয়। বইতে পারে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৩-২৪ কিলোমিটার। তাছাড়া দুপুর ১২টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ৭৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে ৬.৬ মিলিমিটার। আশার কথা হল সন্ধে ছ’টার পর আকাশ কিছুটা পরিষ্কার হবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই ম্যাচের সময়ে মাঝেমাঝেই ভাগ বসাতে পারে বৃষ্টি। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছে না কলম্বোয়। প্রেমাদাসা স্টেডিয়াম ঢেকে রাখা হয়েছে।

প্রশ্ন হল, গ্রুপ পর্বের ম্যাচগুলির জন্য অতিরিক্ত কত সময় বরাদ্দ? উত্তর হল, ম্যাচ শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের ১ ঘণ্টা। ৫ ওভারের ম্যাচ হলেও এর মধ্যেই শেষ করতে হবে। এছাড়া ম্যাচ হলে ডিএলএস পদ্ধতি প্রয়োগের সুযোগ থাকছে। কিন্তু প্রশ্ন হল, যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে কি রিজার্ভ ডে থাকছে? উত্তর হল- না। যেহেতু এটা গ্রুপ পর্বের ম্যাচ, তাই কোনও রিজার্ভ ডে নেই। তবে ম্যাচ বাতিল হলে দুই দলই ১ পয়েন্ট করে পাবে। সেক্ষেত্রে ৫ পয়েন্ট পেয়ে ভারত এবং পাকিস্তান সুপার এইটে যাবে। কারণ গ্রুপের বাকি তিন দল আমেরিকা, নামিবিয়া এবং নেদারল্যান্ডসের পক্ষে ৫ পয়েন্টে পৌঁছনো সম্ভব নয়।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *