• 12 Jan 2026 01:21 PM (IST)

    প্রয়াত সমীর পুততুণ্ডু

    প্রয়াত সমীর পুতুতুণ্ডু। রবিবার রাত ১১টা বেজে ১৫ মিনিট নাগাদ বাইপাস সংলগ্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পিডিএস নেতা। মৃত্যুর আগে তাঁর বয়স হয়েছিল ৭৩।

    ডিসেম্বরের ১৯ তারিখে হাসপাতালে ভর্তি হন তিনি। শরীরে শ্বাসকষ্টজনিত সমস্য়া ছিল। সেই সঙ্গে ছিল ডায়াবেটিস। রাজনীতি দিয়েই তাঁর পরিচয়। ইতিমধ্য়েই সমীর পুততুণ্ডুর মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্মরণ করেছেন সিঙ্গুর-নন্দীগ্রাম সংগ্রামের কথা।

  • 12 Jan 2026 12:35 PM (IST)

    আজ এসআইআর শুনানি

    দোলা সেন এবং ডেরেক ও ব্রায়েনের দায়ের করা এসআইআর মামলার শুনানি আজ।

    সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে হবে শুনানি।

    SIR প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে এবং নিয়ম বহির্ভূতভাবে কাজ করছে নির্বাচন কমিশন, এই অভিযোগে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছিলেন দোলা এবং ডেরেক।

  • 12 Jan 2026 12:09 PM (IST)

    অভিষেককে আক্রমণ সুকান্তর

    এদিন বিবেকানন্দের মূর্তির পাদদেশে মালা দিয়ে অভিষেকের ‘যুবরাজ’ তকমাকেই নিজের হাতিয়ার করেন সুকান্ত।

    তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা ‘সেনাপতি’কে রাজপরিবারের অংশ বলে কটাক্ষ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ‘যুবরাজ আসবেন, তিনি বাংলার রাজপরিবারের অংশ। আমাদের তাতে কী করার রয়েছে? আমরা প্রজা। আমি তো তাই আগে গিয়ে মালাটা দিলাম। স্বামীজি অন্তত একটা সৎ লোকের হাতে আগে মালাটা পাক। না হলে এই চোরেরা মালা পরাবে, সেটা দেখতে খুব খারাপ লাগে। কয়লা পাচার, গরু পাচার নাম জড়িয়ে রয়েছে, এরা নাকি মালা পরাবে।’





  • Source link

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *