কলকাতা: ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় মহাসমারোহে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফেলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। ভোটমুখী বাংলায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নতুন দল ঘোষণার কথাও বলেছেন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ব্রিগেডে হচ্ছে ৫ লক্ষ কণ্টে গীতা পাঠের অনুষ্ঠান। কার্তিক মহারাজ থেকে সাধ্বী ঋতম্ভরা, রামদেবরা যেমন থাকছেন তেমনই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররাও থাকছেন। গীতপাঠ নিয়েও রাজনীতির আঙিনায় চড়ছে পারদ।
