বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশImage Credit: TV9 Bangla

কলকাতা: পশ্চিমবঙ্গে বিশেষ সতর্কতা জারি, বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। নির্বাচন কমিশনের ভোটার তালিকা প্রকাশ, দোলযাত্রা, হোলি উৎসব এবং অন্যান্য সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে জারি বিশেষ সতর্কতা। শুক্রবার পশ্চিমবঙ্গ পুলিশের অর্ডার নম্বর ৪১২/সিআর, অনুযায়ী সমস্ত SAP, SSF, RAF, IR, স্পেশ্যাল IR, STRA, EFR, নারায়ণী, গোর্খা, জঙ্গলমহল ব্যাটালিয়ন এবং SDRF-কে নির্দেশ পাঠানো হয়েছে।

ডিআইজি (এপি), আইজিপি (এপি) এবং এডিজি (এপি), পশ্চিমবঙ্গ-সহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের অবগত করা হয়েছে। ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে সর্বোচ্চ সংখ্যক অফিসার ও ফোর্স মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ও রুটিন ডিউটি থেকে ফোর্স প্রত্যাহার করে প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকেই যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় চরম প্রস্তুতিতে থাকার নির্দেশ। নির্দেশটিকে ‘অত্যন্ত জরুরি’ হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।

এদিকে, শুক্রবার সন্ধ্যাতেই বাংলায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বীরভূমে আসছে ৭ কোম্পানি, পুরুলিয়ায় ৫ কোম্পানি, কলকাতায় ১২ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১২ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনেই কেবল ৪ কোম্পানি বাহিনী, পূর্ব মেদিনীপুরে ১৪ কোম্পানি বাহিনী থাকবে। বাকি প্রায় সব জেলাতেই ১০-এর নীচে কেন্দ্রীয় বাহিনী থাকবে। জানা যাচ্ছে, আপাতত ২৪০ কোম্পানি বাহিনী আসছে বাংলায়। এর পরের ধাপে আরও ৪০ কোম্পানি বাহিনী, তারপর আরও ২০০ কোম্পানি বাহিনী আসবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *