হাইভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। এবারের নির্বাচনে লড়াই শুভেন্দু বনাম পবিত্র কর। একদিকে, বিদায়ী বিধায়ক, আরেকদিকে নন্দীগ্রামের ভূমিপুত্র। আবার পবিত্র কর শুভেন্দুর দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থ। দু’জনের মধ্যে জিতবে কে? নাকি বদলে যাবে রাজনৈতিক সমীকরণ। সেটা তো সময়ই বলবে। তবে, প্রচারে কোনও খামতি রাখছেন না কেউই। রবিবার সকালে পবিত্র করের পাড়া বয়ালে জনসংযোগ করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা এদিন বলেন, “আমি এদের সবার আত্মীয়। আত্মীয় এসেছে, তাই সবাই বাড়ি থেকে বেরিয়ে এসেছে। আমি কাউকেই ডাকতে যায়নি।”
Source link
