Vidyasagar Setu Closed: ২৫ জানুয়ারি, রবিবার বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতুতে কাজ চলবে। সেই জন্য ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতু বন্ধ।

রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতু বন্ধ থাকবে। কেবল তার সরানোর কাজ চলবে এই গুরুত্বপূর্ণ সেতুতে। সেই জন্যই বন্ধ রাখা হবে এই ব্রিজ। শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেতু এই দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু। রবিবার ছুটির দিন এই ব্রিজ বন্ধ থাকার ফলে গাড়ি চলাচলে নিঃসন্দেহে বেশ কিছুটা সমস্যা তৈরি হতে পারে। যানজটের সৃষ্টি হতে পারে। 

বিকল্প রুট

১) রোড দিয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এইসব গাড়ি সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতুর পথ ধরতে পারবে। 

২) যে গাড়িগুলি জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। 

৩) সার্কুলার গার্ডেনরিচ রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে হেস্টিংস ক্রসিংয়ের বাঁ দিকে দিয়ে। 

৪) কেপি রোডের দিক থেকে আসা সব গাড়িই ঘুরিয়ে দেওয়া হবে ১১ ফার্লং গেটের দিকে। ওয়াই পয়েন্ট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়িগুলি এবং ১১ ফার্লং গেটের দিক থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যেতে পারবে গাড়িগুলি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *