Uttar Dinajpur: বর্ষবরণের রাতে তৃণমুল যুব কংগ্রেসের সহ সভাপতি তথা জেলার সকলের প্রিয় যুবনেতা নবেন্দ্যু ঘোষের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য রায়গঞ্জে। জানা গেছে নিজের বাড়ির পাশেই মোহনবাটি বাজার এলাকায় স্থানীয়দের সাথে পিকনিক এর সাথে বর্যবরণ উদযাপন করছিলেন তিনি। তাকে কেউ গুরুতর অসুস্থ অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যায়। রায়গঞ্জ মেডিকেলের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সেই মুহুর্তে তার সাথে তার রাজনৈতিক কোনও বন্ধু না থাকায় মৃত্যুর কারন নিয়ে ধোয়াশা তৈরী হয়েছে। মেডিকেল কলেজ চত্বর এবং মোহোনবাটি বাজার সংলগ্ন এলাকা ঘিরে ফেলে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছে মৃত ওই যুব নেতার বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ সুত্রে খবর। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে বলে পুলিশ সুত্রে খবর। সব মিলিয়ে বছরের শুরুতেই এক প্রিয় যুব নেতার মৃত্যু অথবা হত্যার বিষয় নিয়ে রহস্য দানা বেধেছে।
