Union Budget 2026: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার মধ্যে দিয়ে আজ থেকে শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন। সকাল ১১ টায় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। আগামী ৩০ জানুয়ারি ইকোনমিক সার্ভে বা আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এ বছর বেনজির ভাবে রবিবার ছুটির দিন পেশ হবে কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে নবম বার বাজেট পেশ করবেন নির্মলা।
বিরোধী-শাসিত পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরলের আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এবার অধিবেশনে বিরোধীরা এসআইআর, মনরেগা এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হবে। সরকারের লক্ষ্য, শুধুমাত্র বাজেট। এই আবহে কেন্দ্রীয় বাজেটের অভিমুখ কী হয় নজর থাকবে সেদিকেই। প্রথম পর্বে ২ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় শুরু হবে ৯ মার্চ থেকে।
চলবে 2 এপ্রিল পর্যন্ত।
