Uluberia: নিখোঁজ দ্বিতীয় শ্রেনীর ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উলুবেড়িয়ায়৷ উলুবেড়িয়ার বানীতলার ঘটনা। মৃত ছাত্রীর নাম রিয়া প্রামাণিক ( ৭)। জানা গিয়েছে গতকাল স্কুল থেকে বাড়ি ফিরে বিকালে প্রতিদিনের মতই বাড়ির কাছাকাছি সাইকেল চড়ছিল রিয়া। তারপর থেকে পাওয়া যাচ্ছিল না দ্বিতীয় শ্রেনীর ঐ ছাত্রী রিয়া প্রামাণিককে। রাতেই পরিবারের লোক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ৷ ঘটনা জানানো হয় পুলিশকে। পুলিশ ঘটনা স্থলে এসে এলাকার মানুষকে নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ৷ রাতেই উলুবেড়িয়া থানায় নিঁখোজের অভিযোগ হয়। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে দ্বিতীয় শ্রেনীর ঐ ছাত্রীর দেহ ভেসে থাকতে দেখা যায় । নিছক পুকুরে পড়ে গিয়ে দুর্ঘটনা নাকি অন্য কিছু পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে৷ উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
