Tiger Attack: বাঘের কামড়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর, মৃত মৎস্যজীবীর নাম জীবন ভক্তা(৩৬) । সুন্দরবনে গোবর্ধনপুর কোস্টাল থানার অন্তর্গত জি প্লটের সত্য দাসপুর এলাকার বাসিন্দা। গত ৫ তারিখে বৃহস্পতিবার স্বামী স্ত্রী সুন্দরবনের চুলকাটির জঙ্গলের কাছে কাকড়া ধরার সময় হঠাৎই জীবন বক্তাকে বাঘে টেনে নিয়ে যায় এরপর চেঁচামেচি শুরু করে স্ত্রী দুর্গা ভক্তা অন্যান্য মৎস্যজীবীরা ছুটে আসে, এলেও জীবন বক্তাকে কোন খুঁজে পাওয়া যায়নি। এরপর মৎস্যজীবীরা পালা করে খুঁজতে শুরু করে অবশেষে শনিবার দিন জঙ্গলের মধ্যে মৃতদেহ পাওয়া যায় জীবন ভক্তার। মৎস্যজীবী জীবন বক্তার একটা পায়ের অংশ পুরোপুরি খেয়ে ফেলে বাঘ ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পাথরপ্রতিমা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। রবিবার ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ পুলিস মর্গে পাঠানো হয়।
